নাইজেরিয়ায় অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দিয়েছে বন্দুকধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৩:৪০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪:২৩

উত্তর নাইজেরিয়ার একটি স্কুল থেকে অপহৃত ২০০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় ছেড়ে দিয়েছে বন্দুকধারীরা। রবিবার (২৪ মার্চ) কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ৭ মার্চ উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যের কুরিগা উচ্চ বিদ্যালয় থেকে ১৫০ এর বেশি শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। এছাড়া কয়েকজন শিক্ষক ও স্কুলের কর্মীকেও ধরে নিয়ে যায় তারা।

গত সপ্তাহে নিখোঁজ শিক্ষার্থী ও কর্মীদের মুক্তির জন্য এক বিলিয়ন নাইরা দাবি করে তারা। এক ডলারের বিনিময়ে সেখানে এক হাজার ৪৪৭ নাইরা পাওয়া যায়। কিন্তু মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হওয়ার কয়েকদিন আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। কেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তা জানা যায়নি।   

২০২১ সালের পর, কাদুনার এই স্কুলের অপহরণটিই ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অপহরণের ঘটনা।

২০১৪ সালে নাইজেরিয়ায় প্রথম অপহরণের ঘটনা ঘটে। ওই সময় উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের চিবোকের একটি বালিকা বিদ্যালয় থেকে অন্তত ২৭৬ ছাত্রীকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। ওই ছাত্রীদের কয়েকজনকে এখনও মুক্তি দেওয়া হয়নি।

২০২২ সালে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের বিষয়টি নিষিদ্ধ করে দেশটির সরকার। কিন্তু মুক্তিপণ দাবি করে অপরাধী চক্রের অপহরণের বিষয়টি সেখানে প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তর নাইজেরিয়ায় প্রিয়জনের মুক্তিপণের জন্য জমি, শস্য, গবাদি পশুসহ সবকিছুই বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে যায় পরিবারগুলো।  

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান