হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭:৩০

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের ২৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৬ এপ্রিল) এই হামলার দাবি করেছেন দেশটির সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা জুড়ে হামাসের অস্ত্রের ডিপো, উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনারা আরও জানিয়েছেন, ওই হামলায় অনেক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

সামরিক বাহিনী জানিয়েছে, বেশিরভাগ হামলা মধ্য গাজায় চালানো হয়েছে। সেখানে বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই না, হামাসের শিবিরে পাশাপাশি তাদের আটটি গাড়িতে হামলা করেছেন ইসরায়েলি সেনারা।

জানা গেছে, গাজার রাফাহ ও খান ইউনিস এলাকার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম