মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী সামরিক উড়োজাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ২৩:২৩আপডেট : ১০ জুন ২০২৪, ২৩:২৩

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। সোমবার (১০ জুন) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় নিখোঁজের কথা জানিয়ে বলেছে, অনুসন্ধান চলছে। এতে আরও ৯জন আরোহী ছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি।

মালাউয়ের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি নিখোঁজ উড়োজাহাজের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন।

মালাউইয়ার প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাডারের বাইরে উড়োজাহাজটি চলে যাওয়ার পর উড়োজাহাজটির সঙ্গে বিমান কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট একটি অনুসন্ধান অভিযানের নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত বাহামা সফর বাতিল করেছেন।

উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যাওয়ার পর যোগাযোগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম