ইথিওপিয়ায় ভূমিধসে নিহত বেড়ে অন্তত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১১:৪৮আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:৪৮

দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন। রবিবার ও সোমবার দুটি পৃথক ভূমিধসে এই ঘটনা ঘটেছে। বেঁচে যাওয়া ও হতাহতের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযার অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ জুলাই) এক সরকারি কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভারী বৃষ্টির পরে রবিবার রাতে দক্ষিণ ইথিওপিয়ার আঞ্চলিক রাজ্যের গোফা এলাকায় প্রথম ভূমিধসে অনেক মানুষ চাপা পড়ে। এর পরদিন সোমবার সকালে দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঘটে।

উদ্ধার অভিযান নিয়ে ফোনে রয়টার্সকে গোফা এলাকার জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থার প্রধান মার্কোস মেলিসে বলেছেন, ‘আমি জানি না এটি কখন বন্ধ হবে। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করছি। এখনও খননকাজ চলছে।’

সোমবার এক কর্মকর্তা অন্তত ৫০ জন মারা যাওয়ার কথা জানিয়েছিলেন। নিহতদের মধ্যে শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে মানুষদের বেলচা ও খালি হাতে মাটি খনন করে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে।

গোফা জেলা প্রশাসক মিসিকির মিতিকু বলেন, ‘উদ্ধার করতে আসা মানুষজনও আটকে পড়ায় মৃতের সংখ্যা বেড়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। দুর্যোগের প্রভাব কমাতে ফেডারেল কর্মকর্তাদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ