কঙ্গোতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত অভিযোগে ৩ মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫২

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কঙ্গোর রাজধানী কিনশাসায় এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কঙ্গো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বেলজিয়ামের নাগরিকসহ ৫০ জনের বিরুদ্ধে এই অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার কিনশাসার এনডোলো সামরিক কারাগারের বাইরে একটি তাঁবুর নিচে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করা হয়। বিচারক যখন রায় পড়ছিলেন, তখন আসামিরা নীল এবং হলুদ রঙের কারাগারের পোশাক পরে সামনের সারিতে বসা ছিলেন।

গত ১৯ মে সশস্ত্র একটি দল কিনশাসায় প্রেসিডেন্টের কার্যালয়ে অল্প সময়ের জন্য দখল নেয়। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী তাদের নেতা ও কঙ্গোর রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গাকে নিরাপত্তা বাহিনী হত্যা করে। নিহত মালাঙ্গার ছেলে মার্সেল মালাঙ্গা, তার বন্ধু টাইলার থম্পসন এবং ব্যবসায়িক সহযোগী বেঞ্জামিন জালমান-পলুনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

মার্সেল ও থম্পসন দুজনের বয়স বিশের কোটায়। তারা একসঙ্গে ইউটাহর একটি হাই স্কুলে ফুটবল খেলতেন। আদালতে মার্সেল জানিয়েছিলেন, তার বাবা তাকে হুমকি দিয়েছিলেন এবং অভ্যুত্থানে অংশ নিতে বাধ্য করেছিলেন। এছাড়া, এটি ছিল তার জীবনে প্রথমবারের মতো কঙ্গো সফর, যেখানে তার বাবার আমন্ত্রণে গিয়েছিলেন।

জুলাই মাসে এই বিচার কার্যক্রম শুরু হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের