ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

আফ্রিকা মহাদেশের ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। দেশটির সাউদার্ন সিদামা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, বোনা জেলায় একটি যাত্রীবোঝাই ট্রাক নদীতে পড়ে গেলে রবিবার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন।  

আঞ্চলিক যোগাযোগ ব্যুরো রবিবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জীবিতদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বিস্তারিত কোনও তথ্য কর্তৃপক্ষ দেয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রাকে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। 

ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতার কারণে ইথিওপিয়াতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।   

এর আগে ২০১৮ সালে, দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৮ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।  

/এসকে/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ