নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, ৫ মুসল্লি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে এশার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আল-আদুম মসজিদে যখন মুসল্লিরা সান্ধ্যকালীন প্রার্থনায় অংশ নিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বর্নো রাজ্যটি গত ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও তাদের সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি-র সহিংসতার কেন্দ্রবিন্দু।

বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও বাজার কমিটির নেতা মাস্তা দালোরি বলেন, নামাজ চলাকালীন হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। ঠিক কীভাবে কী ঘটেছে, তা কেউ বুঝতে পারছে না।

বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত মাইদুগুরি টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ দল এলাকাটি ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

বর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বর ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যখন ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মগ্ন, তখন উপাসনালয়ে এমন হামলা পবিত্রতার চরম লঙ্ঘন। উৎসবের এই মৌসুমে তিনি সব উপাসনালয় ও জনসমাগমস্থলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

বর্নো রাজ্য পুলিশের মুখপাত্র কেনেথ দাসো জানিয়েছেন, নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বাসিন্দাদের শান্ত থাকার ও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

নাইজেরিয়ার এই অঞ্চলে দীর্ঘ দেড় দশক ধরে সশস্ত্র বিদ্রোহীরা বেসামরিক নাগরিক, মসজিদ ও বাজার লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এর আগে গত আগস্ট মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে একটি মসজিদ ও আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী