নাইজেরিয়ায় মার্কিন-সমর্থিত বিমান হামলা, আইএস-সংশ্লিষ্ট ঘাঁটি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

নাইজেরিয়া সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো বিমান হামলায় দেশটির সোকোটো অঙ্গরাজ্যের বাউনি অরণ্যে আইএস-সংশ্লিষ্ট দুটি ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এসব ঘাঁটিতে সাহেল অঞ্চল থেকে অনুপ্রবেশ করা বিদেশি যোদ্ধারা অবস্থান করছিল। সরকারি বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চালানো এসব হামলার অনুমোদন দেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ, অপারেশনাল পরিকল্পনা ও নজরদারির পর গালফ অব গিনিতে অবস্থানরত সামুদ্রিক প্ল্যাটফর্ম থেকে এসব হামলা চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে জানান, নাইজেরিয়ার সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ওই গোষ্ঠীটি অঞ্চলটিতে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।

নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাহেল করিডোর দিয়ে নাইজেরিয়ায় প্রবেশের চেষ্টা করা আইএস নিষ্ক্রিয় করতে এমকিউ-৯ রিপার চালকবিহীন আকাশযান ব্যবহার করে জিপিএস-নির্দেশিত মোট ১৬টি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব ঘাঁটি বিদেশি আইএস যোদ্ধাদের দ্বারা ব্যবহৃত হচ্ছিল, যারা স্থানীয় সহযোগীদের সঙ্গে মিলে নাইজেরিয়ার ভেতরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। হামলায় কোনও বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও সোকোটো ও কোয়ারা অঙ্গরাজ্যের দুটি শহরে ধ্বংসাবশেষ পড়েছে।

ট্রাম্প এই অভিযানকে একাধিক নিখুঁত হামলা হিসেবে বর্ণনা করেন এবং সতর্ক করে বলেন, আরও হামলা আসছে।

এই অভিযান আবুজা ও ওয়াশিংটনের মধ্যে একটি বিরল যৌথ সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাহেল অঞ্চল থেকে দক্ষিণে ইসলামপন্থী সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

সোকোটো অঙ্গরাজ্য সরকার হামলার বিষয়টি নিশ্চিত করে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, চলমান অভিযানগুলো রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং জানমাল রক্ষার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

নাইজেরিয়া এক দশকেরও বেশি সময় ধরে ইসলামপন্থি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। তবে আইএস-সংশ্লিষ্ট বিদেশি যোদ্ধাদের উপস্থিতি হুমকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে সরকার। নাইজেরিয়ার সরকার জানিয়েছে, তারা জানমাল রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তঃদেশীয় উগ্রবাদী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান