মিসরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পেশায় জেলে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (জিএমটি ১০:৩০) পোর্ট সাঈদের দক্ষিণে '৩০ জুন অ্যাক্সিস' মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষ ঘটে। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম এই খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দুটি বড় কার্গো ট্রাকের মাঝে একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে আটকে আছে এবং মহাসড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিকআপ ভ্যানটি জেলেদের নিয়ে উপকূলীয় পোর্ট সাঈদ এলাকার একটি মাছের খামারে কাজে যাচ্ছিল।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এবং কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে পাবলিক প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান, যার পেছনে মূলত মাইক্রোবাস ও ভারী ট্রাকের সংঘর্ষ দায়ী। অতিরিক্ত গতি, সড়কের বেহাল দশা এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে গত বছরের জুনেও একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী