দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২১:৫২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৫২

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব; চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?; তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন; ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প; পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী; জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত; রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের; ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে এক ইন্টারঅ্যাক্টিভ সেশনের সময় এক শিক্ষার্থী তার বক্তব্যে ‘চা খাওয়া বা অন্য কিছু’-র প্রস্তাব দেন, যা নিয়ে উপস্থিত সবার মাঝে হাসির রোল পড়ে। এই ঘটনার একটি ক্লিপ ওই শিক্ষার্থী তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার কাজে ব্যবহৃত বিশেষ ব্রিফকেসের দেখা মিলেছে চীনে। দেশটির শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ভেন্যুর বাইরে বুধবার এক রুশ নৌবাহিনীর কর্মকর্তার হাতে এটি দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন তিন মাস পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে বলে জানিয়েছে ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ সেবা। বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইরানের যুদ্ধ শেষ করতে চীন বা রাশিয়ার সহায়তা যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানি কর্মকর্তারা চুক্তিতে পৌঁছাতে চান। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের এনকাউন্টার নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে ‘বাংলাদেশে চলে যাওয়ার’ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো রাজ্যে পরিণত করা হবে। যাদের বাংলায় বসবাস করতে সমস্যা, তাদের চলে যাওয়া উচিত।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। 

২০১৭ সালে নৃশংস সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় তিন ঘণ্টা ধরে পড়া এই রায়ে আদালত বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে ধ্বংস করার ‘উদ্দেশ্য’ নিয়েই মিয়ানমার বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

চীনের শেনচেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করেছেন। শেনচেনের কাইলিন ভিলায় রুদ্ধদ্বার এই বৈঠক প্রায় এক ঘণ্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা স্থায়ী হয়।

 

/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস 
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস 
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক