গর্ভপাত নিষিদ্ধ করলেন মেক্সিকোর এক বিতর্কিত গভর্নর

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৬, ২২:৫৬আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২২:৫৬

ভারাক্রুজের গভর্নর হাভিয়ের দুয়ার্তেমেক্সিকোর একটি রাজ্যের বিতর্কিত গভর্নর তার মেয়াদ শেষ হওয়ার শেষ সময়ে এসে গর্ভপাত নিষিদ্ধের আইন পাস করেছেন। ভারাক্রুজ রাজ্যের এমপিরা বৃহস্পতিবার এ বিষয়ে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব পাস করেছেন। এতে যে কোনও পরিস্থিতিতে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

গভর্নর হাভিয়ের দুয়ার্তে টুইটারে এক পোস্টে রাজ্যের এমপিদের আইন পাস করায় অভিনন্দন জানিয়েছেন।

মেক্সিকো সিটিতে গর্ভপাত আইন অনেক নমনীয়। ২০০৮ সালে দেশটির সর্বোচ্চ আদালতও আইনটি বহাল রেখেছে। তা স্বত্ত্বেও দেশটির ১৮টি রাজ্য গর্ভপাত নিষিদ্ধের আইন প্রণয়ন করেছে।

ভারাক্রজের গর্ভপাত নিষিদ্ধের আইনটি রাজ্য পরিষদের সংখ্যা গরিষ্ঠদের সদস্যদের সমর্থনে পাস হয়েছে। যদিও সংসদে ভোট ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কেননা সংখ্যা গরিষ্ঠ সদস্যদের নিয়ন্ত্রণ করে দুয়ার্তের ইনস্টিটিউশনাল রেভ্যুলুশানারি পার্টি।

ছয় বছর ক্ষমতায় থাকার সময় বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন দুয়ার্তে। তার বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গর্ভপাত ইস্যুতে জিকা ভাইরাস আতঙ্ক নতুন করে ভাবাতে বাধ্য করেছিল মেক্সিকানদের। এর আগে গর্ভপাত বৈধ করার বিপক্ষে রায় দিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত।  রায়ে বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বিচারকরা।  আদালতের প্রথম চেম্বারের বিচারকদের মধ্যে তিন জন আইনি পদক্ষেপ বাতিলের পক্ষে ও একজন বিপক্ষে ভোট দিয়েছেন। গর্ভপাত নিষিদ্ধ সংক্রান্ত দুটি আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে  পদক্ষেপটি নেওয়া হয়েছিল।

মেক্সিকো সফরে গিয়ে পোপ ফ্রান্সিস বলেছিলেন, জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জন্মনিয়ন্ত্রণের অনুমোদন দেওয়া যেতে পারে। তিনি বলেছিলেন, গর্ভপাত একটি অপরাধ। তবে গর্ভধারণ এড়ানো সব সময়ই খারাপ না।  পোপ বলেন, ‘বিশ্বজুড়ে যেভাবে মহামারী দেখা দিয়েছে, তাতে গর্ভধারণ থেকে বিরত থাকা পাপ নয়।’

ধারণা করা হয়েছিল, তার এই বক্তব্য ল্যাটিন আমেরিকার দেশগুলোর স্বাস্থ্য অধিদপ্তরে বড় ধরনের সাড়া ফেলবে।  সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম