মেক্সিকোতে প্রেসিডেন্টের পদত্যাগের ব্যাপক বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মেক্সিতো বিক্ষোভ মেক্সিকো সিটিতে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ‘পদত্যাগের’ দাবিতে কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ বিক্ষোভ করা হয়।মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া একটি মাধ্যমিক স্কুলের ৪৯ বছর বয়সী সহকারী অধ্যক্ষ ইসমায়েল প্যাদিলা বলেন, গত মাসে পেনা নিয়েতোর ট্রাম্পকে আমন্ত্রণের সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ। আরেক বিক্ষোভকারী নুবিযা মেদিনা (৬৪)‘সব ধরনের অযোগ্য ও দুর্নীতিবাজদের পদত্যাগ করা উচিত’ সম্বলিত একটি প্ল্যাকার্ড বহন করেন।

মাদক সংক্রান্ত সহিংসতা ও দুর্নীতি মোকাবেলায় ব্যর্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কারণে তার পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা। ‘মেক্সিকোর মঙ্গলের জন্য পেনা নিয়েতোর পদত্যাগ চাই ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং মেক্সিকোর পতাকা নাড়িয়ে এ বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোকালো স্কয়ারের অভিমুখে যাত্রা করে। এ সময় বিক্ষোভকারীদের বাধা দিতে দাঙ্গা পুলিশ জোকালোর কাছে অবস্থান নেয়। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ৪৩ শিক্ষার্থীর বাবা-মা ও এই মিছিলে অংশ নেন। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের