ইকুয়েডরের নির্বাচনের ফল নির্ধারণ করবে অ্যাসাঞ্জের ভাগ্য

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ২১:২৮আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০০:১৭

জুলিয়ান অ্যাসাঞ্জ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির ১৫ মিলিয়ন মানুষ তাদের নতুন শাসক নির্বাচন করবেন। একই সঙ্গে এ নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি ফাঁসকারী বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যত কী হবে তাও নির্ধারণ করে দিতে পারে।

ইকুয়েডর থেকে কয়েক হাজার মাইল দূরে লন্ডনে দেশটির দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ। প্রায় সাড়ে চার বছর ধরেই ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন তিনি। লন্ডনে থাকলেও ইকুয়েডরের নির্বাচনে নিশ্চিতভাবেই তীক্ষ্ম নজর রাখছেন অ্যাসাঞ্জ।

ইকুয়েডরের বর্তমান বিরোধী নেতা গিলেরমো লাসো ঘোষণা দিয়েছেন তিনি জয়ী হলে অ্যাসাঞ্জের নির্বাসনের সমাপ্তি টানবেন। তিনি বিনয়ের সঙ্গে অ্যাসাঞ্জকে ৩০ দিনের মধ্যে দূতাবাস ছাড়তে অনুরোধ করবেন। তিনি মনে করেন, লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জের অবস্থানের কারণে দেশের মানুষের করের টাকা ব্যয় হচ্ছে।

আর বর্তমান ক্ষমতাসীন দলের নেতা লেনিন মোরেনো জানিয়েছেন, নির্দিষ্ট শর্তে অ্যাসাঞ্জকে দূতাবাসে অবস্থান করতে দেওয়ার পক্ষপাতী তিনি। বলেছেন, আমরা সব সময় সতর্ক থাকব এবং আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অ্যাসাঞ্জের প্রতি আহ্বান জানাব।

সর্বশেষ জরিপে, মোরেনো প্রতিদ্বন্দ্বী লাসোর চেয়ে অন্তত ৪ শতাংশ এগিয়ে রয়েছেন। যদিও এর আগের জরিপগুলোতে লাসো এগিয়ে ছিলেন।

এ জন্য নির্বাচনের ফল অ্যাসাঞ্জের আইনজীবীরা উদ্বিগ্ন। জেনিফার রবিনসন বলেছেন, ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে যে নিরাপত্তা দিয়েছে তা প্রেসিডেন্ট প্রার্থীদের একজন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অবশ্যই আমরা উদ্বিগ্ন। কোনও সরকারের উচিত নয় রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে রাজনীতি করা। আন্তর্জাতিক আইনেই অ্যাসাঞ্জকে শরণার্থী হিসেবে দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য।

প্রসঙ্গত, ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান। একটি ধর্ষণ মামলা দিয়ে ২০১০ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ১৯ জুন গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ স্বেচ্ছায় ইকুয়েডর দূতাবাসে যান। তারপর দীর্ঘ চার বছর কেটে গেলেও তিনি আর সেখান থেকে বের হতে পারেননি। ওই দূতাবাসে একটি ঘরকে শয়নকক্ষ ও অফিস হিসেবে ভাগ করে ব্যবহার করতে পারেন তিনি। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম