ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ২

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ০৩:২০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০৩:২৮

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোবিরোধী বিক্ষোভে গুলিতে এক নারী ও এক কিশোর নিহত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ও কারাবন্দি বিরোধী নেতাদের মুক্তির দাবিতে ভেনেজুয়েলাজুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। বুধবার বিক্ষোভকালে এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কলম্বিয়া সীমান্তে সান ক্রিস্টোবাল এলাকায় এক নারী এবং রাজধানী কারাকাসে এক কিশোর গুলিতে নিহত হয়েছে।

প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, বিরোধীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং দোকান লুটপাট করছে। তিনি জানান, অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সরকার সমর্থিতরা রাজধানীতে একটি মিছিল বের করবেন।

ভেনেজুয়েলায় চলমান এ বিক্ষোভটি গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। এ অবস্থায় দেশটির অর্থনীতির সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাদুরো। সবচেয়ে বৃহৎ তেলের মজুদ দেশটিতে থাকলেও গত কয়েক বছর ধরে দেশটির মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সময় ২০১৯ হলেও বিরোধীরা দাবি করছেন, দেশ আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে। ফলে এখনই প্রেসিডেন্ট নির্বাচন দরকার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, চলতি বছর ভেনেজুয়েলার মূল্যস্ফীতি ৭০০ শতাংশ হতে পারে।

চলমান এ সংকটের জন্ম হয় গত মাসের সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে। ওই সিদ্ধান্তে বলা হয়, বিরোধীদের নিয়ন্ত্রিত সংসদের নিয়ন্ত্রণ সরকারের নেওয়া উচিত। যদিও আদালত তিনদিন পরেই সিদ্ধান্ত বদল করে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শুরু হয় দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ।

বুধবারে দুইজন নিহত হওয়ায় চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী