কানাডায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যাজককে ছুরিকাঘাত

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৭:২৩আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:২৫

কানাডার একটি গির্জায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে একজন ক্যাথলিক যাজককে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় মন্ট্রিলে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই হামলা হয়। কানাডার কর্মকর্তা ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

কানাডায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যাজককে ছুরিকাঘাত

মন্ট্রিল পুলিশের নারী মুখপাত্র ক্যারোলাইন শেব্রেফিল জানান, কর্তৃপক্ষ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে না। ঐতিহাসিক সেন্ট জোসেফের ওরাটরি যাজক ক্লড গ্রুর (৭৭) শরীরের উপরের অংশ ছুরিকাঘাত করা হয়েছে। যাজককে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটমুক্ত।

ফিলিপ ব্যারেট নামের প্রত্যক্ষদর্শী জানান, সেখানে এক তরুণ ব্যক্তি ছিল। সে মঞ্চে উঠে পড়ে এবং দ্রুত যাজকের কাছে চলে যায়। কেউ নিশ্চিত ছিলেন না কী ঘটছে। আমি দেখলাম যাজক কিছুটা সরে গেলে ওই ব্যক্তির কাছ থেকে।

খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৬ বছর। হামলার পরপরই তাকে গির্জার লোকেরা আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতেই যাজককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী