ডেঙ্গু মহামারির সতর্কতা জারি নিকারাগুয়াতে

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ০৭:৫৮আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১১:৪১

নিকারাগুয়া সরকার দেশটিতে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় মহামারি সতর্কতা জারি করেছে। এই বছর দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু এবং প্রায় ৫৫ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

ডেঙ্গু মহামারির সতর্কতা জারি নিকারাগুয়াতে

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারির সতর্কতা জারি করেছে। দেশটিতে ২ হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রোজারিও মুরিলো জানান, সরকার এডিস মশার মাধ্যমে এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মীরা মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করছে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতে, মধ্য আমেরিকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’