সহিংসতার মুখে বলিভিয়ায় নতুন নির্বাচনের প্রস্তাব

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৫:৪৭

বলিভিয়ায় চলমান রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সহিংসতা ঠেকাতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিাইন আনেজ কংগ্রেসকে নতুন নির্বাচন আয়োজনের অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে নির্বাচনের কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সহিংসতার মুখে বলিভিয়ায় নতুন নির্বাচনের প্রস্তাব

১০ নভেম্বর নির্বাচনে জালিয়াতির অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করে মেক্সিকোতে আশ্রয় নেন। এরপর তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। নির্বাসিত নেতা দাবি করেছেন, নিরাপত্তাবাহিনী তার আদিবাসী সমর্থকদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। মোরালেসের পদত্যাগের পর তার সমর্থকরা দেশটির রাজধানীগামী এবং অন্যান্য প্রধান প্রধান শহরের সড়ক অবরোধ করে। এতে দেশটির যান চলাচল বিঘ্নিত হয়।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আনেজ  আশাবাদী তার প্রস্তাবে সহিংসতার অবসান হবে। তার প্রস্তাবে নির্বাচনি ব্যবস্থার সংস্কারেরও উল্লেখ রয়েছে।

আইনমন্ত্রী আলভারো আশাবাদী যতদ্রুত সম্ভব কংগ্রেস আইনটির অনুমোদন দেবে। মোরালেসের মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টিও একই রকম প্রস্তাবনা দিয়েছে।

২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে। এক পর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ১০ নভেম্বর (রবিবার) সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম