করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১১:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে যাওয়ার পর পরীক্ষা করা হলে তাদের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

টুইটারে করোনা পরীক্ষার ফল জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো।

৭৪ বছরের ট্রাম্প উচ্চ ঝুঁকি শ্রেণিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের চিকিৎসক শ্যেন কোনলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি উভয়েই ভালো আছেন। তারা হোয়াইট হাউজের বাসাতেই থাকার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আশ্বস্ত থাকুন আমি আশা করছি সুস্থ হওয়ার পথে প্রেসিডেন্ট কোনও বাধা ছাড়াই নিজের কাজ চালিয়ে যেতে পারবেন। পরবর্তী কোনও কিছু ঘটলে আমি সবাইকে অবহিত করবো।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানান, তার ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি ও ফার্স্টলেডি মেলানিয়া কোয়ারেন্টিনে যাচ্ছেন। ট্রাম্প টুইটারে লিখেছেন, কোনও বিরতি ছাড়াই টানা কাজ করে যাওয়া হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন। দুঃখজনক। ফার্স্টলেডি ও আমি নিজেদের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। এরমধ্যে আমরা নিজেদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করবো। 

৩১ বছরের হোপ এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠজন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই সপ্তাহেই ওহাইয়োতে টেলিভিশন বিতর্কে অংশ নিতে এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করা ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন তিনি। বুধবার ক্লিভল্যান্ডে ট্রাম্পকে বহনকারী বিমান থেকে মাস্কবিহীন অবস্থায় তাকে নামতে দেখা গেছে। বুধবার মিনেসোটায় এক সমাবেশে অংশ নিতে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানেও ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন হোপ।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রভাব পড়বে কিনা তা এখনও জানা যায়নি। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম