ট্রাম্প অসুস্থ হলে প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করবেন?

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১২:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে রয়েছেন। হোয়াইট হাউজের চিকিৎসকরা জানিয়েছেন, তারা ভালো আছেন এবং আশা করছেন ট্রাম্প দায়িত্ব পালন করে যেতে পারবেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে কে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্প অসুস্থ হলে প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করবেন?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের লাইভ কাভারেজে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অনুক্রম আইন অনুসারে, ট্রাম্প দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দায়িত্বপ্রাপ্ত হবেন।

খবরে বলা হয়েছে, ট্রাম্পের সংস্পর্শে এসেছেন পেন্সও। সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। ফলে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির কাছে।

তবে মে মাসে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কালিয়েহ ম্যাকএনানি জানিয়েছেন, প্রশাসন পেলোসির দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে কোনও প্রস্তুতি নিচ্ছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিনে যাওয়ার পর পরীক্ষা করা হলে এই দম্পতির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। টুইটারে করোনা পজিটিভ পরীক্ষার ফল জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক