ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা বিশ্বনেতাদের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১৪:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির জন্য আমার শুভকামনা। আশা করি তারা করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত টুইট বার্তায় ‘বন্ধু’ ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজেই ডুবা টুইটারে ট্রাম্প দম্পতির আরোগ্য কামনা করে লিখেছেন, যুক্তরাষ্ট্র করোনার বিরুদ্ধে লড়াইয়ের কঠিন অতিক্রম করবে সফলতার সঙ্গে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল লিখেছেন, ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবাইকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিদিন। কোন স্থানে আমরা অবস্থান করছি তা মূখ্য নয়।

এছাড়া ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মাইক ড্রেকফোর্ডসহ আরও রাষ্ট্রনেতা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম