ট্রাম্পের করোনা প্রমাণ করে মহামারিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন: বাইডেন

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ১৬:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:০০

ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এই মহামারিকে গুরুত্ব সহকারে দেখার প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মিশিগানে এক নির্বাচনি প্রচার সভায় মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, কঠোর মানুষ হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস্ক পরা। করোনায় আক্রান্ত ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেছেন বলে জানান বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ট্রাম্পের করোনা প্রমাণ করে মহামারিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন: বাইডেন

গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপরই গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনি বিতর্কে যোগ দেওয়া বাইডেন দুই দফা নিজের করোনা পরীক্ষা করান। তাতে নেগেটিভ ফলাফল আসার কয়েক ঘণ্টার মধ্যে তিনি মিশিগানে নির্বাচনের প্রচার সভায় যোগ দেন এই ডেমোক্র্যাট প্রার্থী।

ওই সভায় জো বাইডেন বলেন, ট্রাম্প ও তার স্ত্রীর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন তিনি আর তার স্ত্রী জিল বাইডেন। আগের প্রচার সভাগুলোতে বক্তব্য রাখার সময় মাস্ক খুলে রাখলেও শুক্রবার বক্তব্য দেওয়ার সময়ও তা পরে ছিলেন বাইডেন।

ট্রাম্পের আক্রান্ত হওয়ার দিকে ইঙ্গিত করে নীল রংয়ের মাস্ক পরিহিত বাইডেন বলেন, ‘এটা রাজনীতির বিষয় নয়। সবার জন্যই এটা জোরালো সতর্ক বার্তা যে, আমাদের এই ভাইরাসকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এটা নিজে নিজে চলে যাবে না।’

সব মার্কিন নাগরিককে বৈজ্ঞানিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বাইডেন। এগুলোর মধ্যে রয়েছে মাস্ক পরা, বারবার হাত ধোয়া আর পরস্পর থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধানসহ দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলে আসছেন, ভাইরাসটির বিস্তার কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান মাস্ক। বাইডেন বলেন, ‘দেশপ্রেমিক হোন। এটা শক্তিশালী মানুষ হওয়ার বিষয় নয়। এটা আপনার নিজের ভূমিকাটা ঠিকমতো পালন করা।’

গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার সময় মাস্ক পরেছিলেন জো বাইডেন। তবে তা নিয়ে তাকে উপহাসও করেন ট্রাম্প। তবে এখন ট্রাম্পের সংক্রমণ ধরা পড়ায় তার বিরুদ্ধে বাইডেনের আনা মহামারি মোকাবিলার ব্যর্থতার অভিযোগ জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে ট্রাম্পের আক্রান্তের খবর সামনে আসার পর করোনা মহামারি মোকাবিলায় তার ব্যর্থতার সমালোচনা করে প্রচার করা বিজ্ঞাপনগুলো সাময়িকভাবে সরিয়ে ফেলেছে বাইডেনের প্রচার শিবির।

উল্লেখ্য, নির্বাচনের মাত্র চার সপ্তাহ বাকি থাকলেও জনমত জরিপে এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম