ট্রাম্প ও মেলানিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রার্থনা

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ১৭:৩৭আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:৫৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনার কথা জানিয়েছে। তবে করোনাভাইরাস ঠেকাতে সংস্থাটির জারি করা পরামর্শ মেনে না চলায় ট্রাম্পের সমালোচনা করা এড়িয়ে গেছে ডব্লিউএইচও।  ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ট্রাম্প ও মেলানিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রার্থনা

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প। করোনাভাইরাস মোকাবিলায় চীনের প্রতি সংস্থাটির পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি সংস্থাটির সদস্যপদ ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। জুলাই মাস থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শুক্রবার ট্রাম্প ও মেলানিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস তাদের পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন এবং জানিয়েছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।

কিন্তু সংস্থাটির সুপারিশ মতো মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রাম্পের অস্বীকৃতির বিষয়ে জানতে চাওয়া হলে ডব্লিউএইচও’র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান কিছু বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, আমরা সাধারণত কোনও নির্দিষ্ট ব্যক্তির আচরণ নিয়ে মন্তব্য করি না। আমরা জানি না, প্রেসিডেন্টের কোনও নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য ঝুঁকি মোকাবিলার কেমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আবারও করোনার সংক্রমণ ঝুঁকি কমানোর পদক্ষেপগুলো তুলে ধরছি।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাস্ক পরার বিরোধিতা ও ব্যঙ্গ করেছেন। একাধিক পরীক্ষার পরও তিনি নিরাপদ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ছড়াতে থাকলেও নির্বাচনি প্রচার ও সমাবেশ অব্যাহত রেখেছেন তিনি। তার সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন মাস্ক না পরে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম