অর্থনীতিতে নোবেল জিতলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ১৭:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৭:৪৪

২০২০ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার জিতেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অর্থনীতিতে নোবেল জিতলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণার ফলে ২০২০ সালের চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি ও সাহিত্য মিলিয়ে ছয়টি ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, মৌলিক গবেষণা কীভাবে সমাজের উপকারে উদ্ভাবনকে এগিয়ে নিতে তারই চমৎকার উদাহরণ এই নতুন নিলাম পদ্ধতি।

নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটের এক টুইট বার্তায় আরও বলা হয়েছে, সবখানেই নিলাম আছে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলে। এই বছরের পুরস্কার জয়ী পল মিলগ্রোম ও রবার্ট উইলসন নিলাম তত্ত্বের যে উন্নতি ঘটিয়েছেন এবং নতুন যে নিলাম পদ্ধতি আবিষ্কার করেছেন তাতে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা ও কর প্রদানকারীরা উপকৃত হয়েছেন।

এ বছর নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন, শান্তিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), সাহিত্যে আমেরিকান কবি লুইস গ্লাক, রসায়নে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা, পদার্থ বিজ্ঞানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোস, মার্কিন পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ ও জার্মান জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন হার্ভে জে অল্টার, মাইকেল হুটন ও চার্লেস এম রাইচ। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক