মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রিয়াজ

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ০৭:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০৭:২৯

ওজন কমাতে সম্প্রতি বাদ দেওয়া হয়েছিল তার পাকস্থলীর তিন -চতুর্থাংশ। যাতে তার খিদে কমে যায়। তবু শেষরক্ষা হল না। বড়দিন (২৫ ডিসেম্বর) সকালেই মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা মেক্সিকোর আন্দ্রিয়াজ মোরেনো।

মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রিয়াজ

আন্দ্রিয়াজের সচিব কারমেন প্যালাসিওস জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে অ্যাম্বুল্যান্সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আন্দ্রিয়াজের। নিজের বাড়িতেই সমাহিত করা হয়েছে আন্দ্রিয়াজকে।

এক সময়ে ৪৫০ কেজি ওজন ছুঁয়ে ফেলা আন্দ্রিয়াজের অক্টোবরের  অস্ত্রোপচারের পর আরও একটি বেরিয়াট্রিক সার্জারি হওয়ার কথা ছিল। যাতে বর্তমানে তার ওজন ৩১৮ কেজি থেকে কমিয়ে ৮০ কেজিতে নামিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাণের ঝুঁকি আছে জেনেও আন্দ্রিয়াজ রাজি হয়েছিলেন এই অস্ত্রোপচারে। তিনি বলেছিলেন, অস্ত্রোপচার সফল হলে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। মোটা মানুষদের জন্য কিছু করতে পারবেন।

এ বিষয়ে উত্সাহ দিতে দেশ-বিদেশ থেকে তার শুভাকাঙ্ক্ষীরা বার্তা পাঠাচ্ছিলেন আন্দ্রিয়াজকে। এর মধ্যেই ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। কিন্তু সেই অস্ত্রোপচারের সুযোগ আর আসেনি।

জন্মের সময়েই প্রায় ৬ কেজির আন্দ্রিয়াজ দশ বছর পেরনোর আগেই পৌঁছে গিয়েছিলেন ১২০ কেজিতে। সম্প্রতি এক সাক্ষাত্কারে  আন্দ্রিয়াজ জানিয়েছিলেন তার জীবনকাহিনী। ক্রমশ মোটা হতে থাকায় আন্দ্রিয়াজের স্ত্রীও তাকে তিন বছরের মধ্যেই ছেড়ে চলে যান। মোটা হওয়ার কারণেই এক সময়ের পুলিশের চাকরি চলে যায় তার। তারপর থেকেই তিনি ঘরবন্দি ছিলেন। সূত্র: টেলিগ্রাফ।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে