আমার চেয়ে বিখ্যাত কেবল যিশু খ্রিষ্ট: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ০৮:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৯:০১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার চেয়ে বিখ্যাত কেবল একজন রয়েছেন, আর তিনি হলে যিশু খ্রিষ্ট। বৃহস্পিতিবার নর্থ ক্যারোলাইনার গ্রিনভাইলে এক নির্বাচনি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড এখবর জানিয়েছে।

নির্বাচনি প্রচারে ডোনাল্ড ট্রাম্প

সমাবেশে সমর্থকদের একটি সাম্প্রতিক কথোপকথন তুলে ধরে ট্রাম্প। এক ব্যক্তি ট্রাম্পকে বলেন যে, ‘এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আপনি’। ট্রাম্প ওই ব্যক্তির দাবি মানতে রাজি হননি। তখন তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করে জানতে চান, ‘কে বেশি বিখ্যাত’?

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যিশু খ্রিষ্ট। আমি কোনও সুযোগ নিচ্ছি না। আমি কোনও তর্ক করছি না। ভালো করে বলবে, আমি তার কাছাকাছিও নেই।

ট্রাম্পের এই মন্তব্যের কয়েকদিন আগে এক ভিডিওতে জনসভার মঞ্চে ট্রাম্পকে নাচতে দেখা গেছে। ভিডিওটি ফ্লোরিডায় এক সমাবেশের। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যাচ্ছে, মঞ্চে ট্রাম্প। আর নিচে তার সমর্থকদের ভিড়। নেপথ্যে চলছে জনপ্রিয় ‘ওয়াইএমসিএ’ গানটি। আর তাতেই তাল মিলিয়ে নাচছেন তিনি। তার নাচ দেখে হাততালি আর চিৎকারে ফেটে পড়েন উপস্থিত জনতা।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত