প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত ইলহান ওমর

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৮:১৯

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেস উইম্যান ইলহান ওমর দ্বিতীয়বার মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট মিনিয়াপোলিস থেকে নির্বাচিত হয়েছেন। ৩৮ বছরের ওমর হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী আফ্রিকান আমেরিকান ব্যবসায়ী ল্যাসি জনসনকে। বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, ৯৯ শতাংশ ভোট গণনার পর ওমর পেয়েছেন ৬৪ দশমিক ৬ শতাংশ ভোট।

প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন ইলহান ওমর। শিশু বয়সে চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন তিনি। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। হিজাব পরা আইনপ্রণেতা হিসেবে তিনিই প্রথম মার্কিন কংগ্রেসে ঢোকার ইতিহাস সৃষ্টি করেন। 

ইলহান ওমর ডেমোক্র্যাট পার্টির তথাকথিত ‘স্কোয়াড’-এর সদস্য। এই স্কোয়াডে চারজন প্রগতিশীল নারী কংগ্রেস উইম্যান রয়েছেন। তারা হলেন, ডেট্রোয়টের রাশিয়া তৈয়ব, নিউ ইয়র্ক সিটির আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও বোস্টনের আয়ান্না প্রিসলি।

ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থী অবস্থান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বেশ আলোচনায় ছিলেন ইলহান ওমর। তিনি নিয়মিত ট্রাম্প ও রিপাবলিকানদের তোপের মুখে পড়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম