আত্মবিশ্বাসী বাইডেনের কণ্ঠে শক্তির বার্তা

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২০, ১২:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১২:১৬

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শুক্রবার রাতে সাত মিনিটের দেওয়া ভাষণের একেবারে শেষে বলেছেন, ‘ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং ঈশ্বর আমাদের সেনাদের মঙ্গল করুন’। তার এই কথায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এমনকি আরও এগিয়ে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছেন তার অগ্রাধিকারের কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আত্মবিশ্বাসী বাইডেনের কণ্ঠে শক্তির বার্তা

বাইডেন বলেছেন, ৭৪ মিলিয়ন মানুষ তাকে ও রানিং মেট কমলা হ্যারিসকে ভোট দিয়ে করোনাভাইরাস, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ মোকাবিলার ম্যান্ডেট দিয়েছেন। আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভক্তি পেছনে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

একই সঙ্গে তিনি মার্কিনীদের ধৈর্য্য ধারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই দেশে ২৪৪ বছর ধরে যা প্রমাণ করেছি আবারও তা আমরা প্রমাণ করব- গণতন্ত্র কাজ করে। আপনাদের ভোট গণনা হবে। তারা যতই তা বন্ধের চেষ্টা করুক আমি তা পরোয়া করি না। আমি তা হতে দেব না।  

ভোট গণনা অব্যাহত থাকায় ভোটারদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের শান্ত থাকা প্রয়োজন এবং প্রক্রিয়া মতো কাজ করতে দিন।

ঐক্যের কথা তুলে ধরে বাইডেন বলেন, আমাদের অনেক গুরুতর সমস্যা রয়েছে। দলীয় লড়াইয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই। একবিংশ শতাব্দী আমাদের না হওয়ার কোনও কারণ নেই। আমাদের শুধু মনে রাখতে হবে আমরা কারা।

নির্বাচনে জয়ী হওয়ার দাবি না করলেও বাইডেন আশা করেন, হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে তিনি তিন শতাধিক ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন। তিনি বলেন, এই নির্বাচন আমরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হবো। আমরা এই ভোটে জিততে যাচ্ছি। আমরা ৭৪ মিলিয়ন ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বেশি সংখ্যক ভোট আর কোনও প্রার্থী পাননি। 

বাইডেন বলেন, কঠিন নির্বাচনের পর উৎকণ্ঠা চরমে। তবে আমাদের ক্ষোভ পেছনে ফেলতে হবে। আমরা হয়ত প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নই। আমি সব আমেরিকানদের জন্য শাসন পরিচালনা করব। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম