কয়েক ঘণ্টা পরেই বাইডেনের বিজয় ভাষণ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ০০:২২আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০০:২৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক ঘণ্টা পরেই জাতির উদ্দেশে বিজয় ভাষণ দেবেন। নির্বাচনি প্রচার কার্যক্রমের সদর দফতর ডেলাওয়ারের উইলমিংটনে যুক্তরাষ্ট্রের শনিবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টা) এই ভাষণ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

জো বাইডেন

শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। আর এপির পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৮৪। 

সিএনএন জানিয়েছে, বিজয় ভাষণে বাইডেনের সঙ্গে থাকবেন তার স্ত্রী জিল বাইডেন।

বাইডেনের প্রচার শিবির জানিয়েছে, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার স্বামী ডগ এমহফকে নিয়ে মঞ্চে উপস্থিত হবেন। তবে কমলা বক্তব্য দেবেন কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম তাকে জয়ী ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ‘অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।’ ক্ষোভ আর তিক্ততাকে পেছনে রেখে ঐক্যবদ্ধ জাতি গড়ার ডাক দিয়েছেন তিনি।   

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম