করোনা মোকাবিলায় ব্যর্থতাই কাল হলো ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ০০:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০০:৪৩

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের কারণ হিসেবে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা মনে করেন হারের পেছনে মহামারি মোকাবিলার বড় ধরনের প্রভাব ছিল।

করোনা মোকাবিলায় ব্যর্থতাই কাল হলো ট্রাম্পের

এক সিনিয়র উপদেষ্টা বলেছেন, ট্রাম্পের উড়িয়ে দেওয়ার মনোভাব ও ভাইরাস সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে প্রবীন ভোটারদের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করেছে। এই ভোটাররা কোভিড-১৯ মোকাবিলায় প্রেসিডেন্টের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

ওই উপদেষ্টা আরও বলেন, ট্রাম্প কখনও অনুধাবন করতে পারেননি যে বয়স্ক ভোটাররা করোনার ঝুঁকিতে রয়েছেন। তাদেরকে আতঙ্কিত রেখেই প্রেসিডেন্ট মহামারি মোকাবিলা করতে চেয়েছিলেন।

আরেক উপদেষ্টা বলেন, ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে অর্থনীতি উন্মুক্ত করাকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। ভোটের দিন তার ফলভোগ করতে হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করেছেন, ভিত্তিহীনভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে তিনি মামলার কথা জানিয়ে বলেছেন, সবকিছু এখনও শেষ হয়নি।

ট্রাম্প বলেন, ‘সোমবারের শুরু থেকেই আমার প্রচার দল আমাদের মামলাগুলো আদালতে বিচারের কাজ শুরু করবে। যাতে নির্বাচনি আইনের প্রয়োগ এবং ন্যায়সঙ্গত জয়ীকে ক্ষমতায় বসানো নিশ্চিত করানো যায়।’
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচন শিবির বেশ কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে এই সপ্তাহে নির্বাচনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যে খারিজ হয়ে গেছে। বাইডেনের তরফ থেকে বলা হয়েছে এসব মামলার কোনও ‘মেরিট নেই’।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম