শিশু-কিশোরদের ওপর মডার্নার ভ্যাকসিন পরীক্ষা শুরু

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ২১:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:০৮

মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের মধ্য থেকে চূড়ান্ত ধাপের পরীক্ষায় শিশু-কিশোরদের ওপর প্রয়োগ শুরু হয়েছে। পরীক্ষার এই ধাপে ১২ থেকে১৮ বছর বয়সীদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শিশু-কিশোরদের ওপর মডার্নার ভ্যাকসিন পরীক্ষা শুরু

বৃহস্পতিবার ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের বিষয় নিয়ে বৈঠকে বসবে একটি উপদেষ্টা প্যানেল। এতে ১৬ ও বয়স্কদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হবে। মডার্নার ভ্যাকসিন নিয়ে ১৭ ডিসেম্বর একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে। মডার্নার প্রতিদ্বন্দ্বি ফাইজার ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভ্যাকসিনের এই পরীক্ষাটি বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অথরিটি (বিএআরডিএ)- এর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানে ব্যানসেল বলেন, শিশু-কিশোরদের ওপর এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন পরীক্ষায় আমাদের লক্ষ্য হলো ২০২১ সালের বসন্তে ফলাফল পাওয়া। ২০২১ সালের শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে আমরা তথ্য পেতে চাই।

শিশু-কিশোরদের ওপর ভ্যাকসিন পরীক্ষার এই খবর এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্র ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলে মডার্না ও ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের দেহে প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম