যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৪

করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞদের একটি প্যানেল জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি অনুমোদনের সুপারিশ করেছে। অনুমোদন পেলে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পর এটিই হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার ভ্যাকসিন

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই সুপারিশ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে করে আগামী সপ্তাহে দেশটিতে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।

করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না।

এর আগে গত সপ্তাহে এই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। এরপর দিন তা দেশটিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশের পর বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটি অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এফডিএ’র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম