ওয়াশিংটনে তাণ্ডবে উসকানির দায়ে অভিশংসিত ট্রাম্প

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ০৪:২৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:০৪

দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে উসকানির দায়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হলেন ট্রাম্প। বৃহস্পতিবার ভোরে এই (বাংলাদেশ সময়) এই রায় দেওয়া হয়।

ডেমোক্রেটিক পার্টির অভিশংসন প্রস্তাবে ১০ রিপাবলিকান নেতাও সমর্থন জানিয়েছেন। বিবিসি জানায়, অভিশংসন প্রস্তাবটি ২৩২ -১৯৭ ভোটে  এগিয়ে যায়। ট্রাম্পের পক্ষে ১৯৭ ভোট দেন রিপাবলিকান প্রতিনিধিরা। এবার প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই প্রস্তাব যাবে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট শুনানিতে।

গত নভেম্বরের নির্বাচনে পরাজয়ের ফলে ট্রাম্পের মেয়াদ রয়েছে ২০ জানুয়ারি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট কেবল ট্রাম্প।

তবে উচ্চকক্ষ ১০০ সিনেট সদস্যের মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরের সংখ্যা সমান। সেখানে এই অভিশংসন প্রস্তাব দুই তৃতীয়াংশ সমর্থন পেলেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ থেকে বিতাড়িত হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ট্রাম্পের মেয়াদ পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত সিনেটের রায় না পাওয়া যায় তবে প্রেসিডেন্ট মেয়াদ এ যাত্রা পূর্ণ হবে। কিন্তু আর কখনওই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না ট্রাম্প।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারের অভিযোগে অভিশংসিত করা হয়। ট্রাম্প ইউক্রেনের সরকারের কাছে তাকে নভেম্বরে পুনঃনির্বাচিত হতে সহায়তা চান।  ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে  ফোনালাপে সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানান তিনি। এছাড়া কংগ্রেসকে তদন্তে বাধা প্রদানের অভিযোগেও অভিযুক্ত হন তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী