যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়ালো

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ২৩:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২৩:৩৫

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। আক্রান্তদের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৫০০ জনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, রবিবার যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য মতে, থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটির পর আক্রান্তের সংখ্যা বেড়েছে। যদিও গত কয়েক মাস ধরেই তা ওঠানামা করছিল।

এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বোচ্চ ছিল। কিন্তু ধীরে ধীরে দৈনিক শনাক্ত কমতে থাকায় ভর্তি হওয়া রোগীর সংখ্যাও কমতে থাকে।

গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার সময়ও একই ধারা অব্যাহত ছিল।

গত সপ্তাহে করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে টিকাদান ও পরীক্ষা বাড়ানো।

মার্কিন নাগরিকদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সতর্ক করেছেন তিনি।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আশঙ্কা করছে, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও ভয়াবহ গুরুতর পরিস্থিতি বলে সতর্ক করেছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের