ট্রাম্পের অভিশংসিত না হওয়া গণতন্ত্রের অন্ধকার অধ্যায়: জো বাইডেন

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৩

ডোনাল্ড ট্রাম্পের সিনেটের অভিশংসন বিচারে বেকসুর খালাস পাওয়াকে গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সিনেটে বিচারের রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।

জো বাইডেন বলেন, চূড়ান্ত ভোটে হয়ত দোষী সাব্যস্ত হননি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও সন্দেহ নেই। এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়। যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর। তাই একে সব সময় রক্ষা করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সদা সতর্ক থাকতে হবে। সহিংসতা ও চরমপন্থার কোনও স্থান আমেরিকায় নেই। আমেরিকান হিসেবে আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বিশেষ করে নেতা হিসেবে আমাদের সত্যকে রক্ষা ও মিথ্যাকে পরাজিত করতে হবে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। ওই পরিষদ থেকে আসা আইনপ্রণেতারা চলতি সপ্তাহে সিনেটরদের কাছে তাদের মামলা উপস্থাপন করেছেন। এরইমধ্যে সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করার প্রশ্নে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তি-তর্ক উপস্থাপন শেষে শনিবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি।

এর আগে ২০১৯ সালে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অভিসংশনের মুখোমুখি হন ট্রাম্প। সেবারও ভোটাভুটিতে রক্ষা পেয়েছিলেন তিনি। তখন তার বিরুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ ছিল।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম