ব্রাজিলেও নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে পরীক্ষায় তাদের শরীরে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ছড়িয়ে পড়েছে।

ব্রাজিলের গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দুই ব্যক্তির যুক্তরাজ্য সংযোগ রয়েছে। ইংল্যান্ডে বসবাসরত এক আত্মীয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। ছুটি কাটাতে ওই ব্যক্তি ব্রাজিল সফরে গিয়েছিলেন। সেখানেই পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। পরে তার দুই ব্রাজিলিয়ান স্বজনের শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে। যদিও নতুন ভ্যারিয়েন্টগুলোতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক