‘ব্রাজিলে করোনায় মৃত্যু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা‌‌’

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৪:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৪:৪৯

ব্রাজিলে করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানিকে ভয়াবহ গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এরইমধ্যে দেশটিতে করোনায় তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার জার্মানির একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘শুধু গত মঙ্গলবারই ব্রাজিলে কোভিড আক্রান্ত হয়ে তিন হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এটি আমাদের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা।’

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো করোনা মহামারি নিয়ে জনগণের কাছে মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেন লুলা দা সিলভা। তিনি বলেন, আমাদের অবশ্যই ব্রাজিলের মানুষকে এই কোভিড-১৯ এর প্রকোপ থেকে রক্ষা করতে হবে। এই লোক (বলসোনারো) যদি এভাবে চালাতে থাকে তাহলে ব্রাজিলের মানুষ তা সহ্য করবে না।

গত বুধবার পর্যন্ত ব্রাজিলে করোনায় তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইতে বলসোনারোর প্রতি আহ্বান জানিয়েছেন লুলা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম