ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পেজ সাময়িকভাবে বন্ধ করলো ফেসবুক

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২১, ০৯:৪১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১১:২২

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পেজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, কোভিড-১৯–সংক্রান্ত নীতিমালা ভঙ্গের দায়ে পেজটি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মাদুরোর পেজ থেকে করোনার প্রতিষেধক নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছিল। এটি ফেসবুকের নীতিমালার বিরোধী।

ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দফায় দফায় নীতিমালা ভঙ্গের দায়ে এক মাসের জন্য পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে এতে কিছু পোস্ট করা যাবে না। তবে আগের পোস্টগুলো দেখা যাবে।

কোভিড-১৯ থেকে সুরক্ষায় মুখে খাওয়ার একটি দ্রবণকে অলৌকিক ওষুধ বলে উল্লেখ করেছিলেন মাদুরো। গত জানুয়ারিতে কোনও প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, ওই দ্রবণটি খেলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা নিশ্চিতভাবে সুস্থ হয়ে যাবেন। এক পর্যায়ে নীতিমালা লঙ্ঘনের দায়ে মাদুরোর পেজ থেকে করোনা সংক্রান্ত একটি ভিডিও সরিয়ে ফেলে ফেসবুক কর্তৃপক্ষ। এরপরও দফায় দফায় নীতিমালা ভঙ্গ করায় এক মাসের জন্য পেজটি মিউট করে দেওয়া হয়েছে। এ সময় লোকজন এটি দেখতে পেলেও অ্যাডমিনরা পেজে নতুন করে কিছু পোস্ট করার সুযোগ পাবেন না। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ