ফাইজার ভ্যাকসিনের নতুন সংস্করণের পরিবহন ও সংরক্ষণ হবে সহজ

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১৭:৪৮আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:৪৮

মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার তাদের করোনা ভ্যাকসিনের নতুন একটি সংস্করণ তৈরির পরিকল্পনা করছে যা পরিবহন ও সংরক্ষণ করা সহজ হবে। কোম্পানিটির সিইও আলবার্ট বৌরলা জানান, নতুন এই সংস্করণটি সাধারণ ফ্রিজারে রাখা যাবে ও মিশ্রিত থাকবে, যা একেবারে ব্যবহার উপযোগী হবে। শুক্রবার তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানান।

জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই ভ্যাকসিনটি তৈরি করেছে ফাইজার। মহামারি নিয়ন্ত্রণে ইউরোপীয় উদ্যোগের প্রধান হাতিয়ার হতে যাচ্ছে এটি। কিন্তু এটির পরিবহন ও সংরক্ষণ অনেক জটিল ও ব্যয়বহুল।

ফাইজার ভ্যাকসিনের বর্তমান সংস্করণ মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। এর ফলে বিশেষ যন্ত্রাংশ সম্বলিত ভ্যাকসিন কেন্দ্র ছাড়া এগুলো প্রয়োগ করা যাবে না।

কিন্তু সিইও আলবার্ট বৌরলা জানান, পাইপলাইনে একটি নতুন সংস্করণ রয়েছে। তিনি আশাবাদী করোনার নতুন ধরনগুলোর বিরুদ্ধেও কার্যকর হবে এটি।

তার মতে, ব্রিটিশ ভ্যারিয়ান্টের তথ্য আমরা পেয়েছি। এটি বলতে আমার খারাপ লাগছে। তবে মানুষ এভাবেই ধরনটিকে ডাকছে। ইসরায়েলে এর প্রভাব বেশি। সেখানে ভ্যাকসিনের কার্যকারিতা ছিল ৯৭ শতাংশ।

বৌরলা আরও বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে সেখানকার ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ভ্যাকসিনটি ১০০ শতাংশ কার্যকর। ব্রাজিলেও এটি ভালো মাত্রায় কার্যকর।

ফাইজার এখনও তথাকথিত ভারতীয় ভ্যারিয়ান্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারেনি। তবে বৌরলা জানান, এটি কার্যকর হতে পারে। তাদের এমআরএনএ প্রযুক্তি নতুন ধরনের মোকাবিলায় নিজেদের সক্ষম করে তুলতে পারে।

বৌরলা বলেন, যে বিষয়টি আমাকে স্বস্তি দিচ্ছে তাহলো আমরা এমন একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছি যাতে উদ্বেগে পরিণত হওয়া ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ১০০ দিনের মধ্যেই কার্যকর ভ্যাকসিন উৎপাদন করতে পারব।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম