আবারও সামনে আসছেন চ্যাভেজ, বলিভার

প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অঙ্গীকার

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১৯:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২০:১৮

প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অঙ্গীকার ভেনিজুয়েলার  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল পাদ্রিনো এ অঙ্গীকারের কথা জানান। মাদুরোর প্রতি সেনাপ্রধানের আনুগত্যে দেশটির রাজনৈতিক পরিস্থিতি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে এইসব ঘটনার মধ্য দিয়েই সামনে আসছে স্বাধীনতার রূপকার সিমন বলিভার আর একুশ শতকের সমাজতন্ত্রের রূপকার হুগো চ্যাভেজের নাম।

সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের বিরুদ্ধে জয়ী হওয়া মধ্য-ডানপন্থীরা সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বামপন্থী মন্ত্রীসভাকে ঢেলে সাজিয়ে কঠোর অবস্থান নিচ্ছেন। তবে প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থা হওয়ায় ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত মাদুরো নির্বাহী ও বিচার বিভাগের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারবেন। কিন্তু সদ্য বিজয়ী এমইউডি সংসদে মাদুরোর নীতি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে। এ ছাড়া তারা নিজেরাও নতুন আইন পাস করে দেশে অনেক পরিবর্তন আনবে ।

এই প্রেক্ষাপটেই জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো বলেন,প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ। আমরা তার প্রতি পূর্ণ আনুগত্য ও শর্তহীন সমর্থণ জানাচ্ছি। সেনাবাহিনীর এ আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হবে। কংগ্রেসের নতুন মনোনীত স্পিকার হেনরি রামোস আল্লুপ টুইটারে জানান,ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির দুই সদস্যকে বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলা করা হয়েছে। তবে তারা কেউ আহত হয়নি। পুলিশ তদন্ত করছে।

প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অঙ্গীকার

বুধবার স্পিকারের দায়িত্ব গ্রহণের পর পার্লামেন্ট থেকে প্রয়াত প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক নেতা হুগো চ্যাভেজ ও উনবিংশ শতকের স্বাধীনতার রূপকার সিমন বলিভারের ছবি সরানোর নির্দেশ দিয়েছেন রামোস আল্লুপ। এ ঘটনার পর সমাজতন্ত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কে চ্যাভেজ  ও সিমন বলিভারের ছবি টানানোর দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

পার্লামেন্ট থেকে চ্যাভেজের ছবি সরানোর সমালোচনা করেছেন দেশটির সেনাপ্রধানও। পাদ্রিনো বলেন, ‘এটা সেনাবাহিনীর সম্মানের প্রতি অবজ্ঞা।’

মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া নতুন সদস্যদের মাদুরো চ্যাভেজের সমাধিস্থলে শ্রদ্ধা জানান। বেশ কয়েকজন সেনা কর্মকর্তার সামনে দেওয়া বক্তব্যে বলিভারের ছবি সরানোর মৃত্যুর ২০০ বছর পর সবচেয়ে অপমান বলে উল্লেখ করেন তিনি।

বাড়িতে টানানোর জন্য সেনাবাহিনীর প্রত্যেকটি পরিবারকে বলিভার ও চ্যাভেজের ছবি দেওয়ার নির্দেশ দেন মাদুরো।

গত ডিসেম্বরে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের বিপক্ষে ১৭ বছর পর পার্লামেন্ট নির্বাচনে ভূমিধ্বস বিজয় লাভ করে ডানপন্থী বিরোধীদলগুলো জোট এমউইডি। ডানপন্থীরা ছয় মাসের মধ্যে সাংবিধানিক ক্ষমতাবলে মাদুরো ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছে। কিন্তু মাদুরো সংবিধান প্রকাশের তহবিল ও প্রকাশের অনুমোদন না দিয়ে তা আটকে রেখেছেন।  এছাড়া এমইউডি দেশটির ৭৫ জন রাজনৈতিক বন্দিকে রাজক্ষমা দিতে চায়। এ পদক্ষেপের বিপক্ষেও প্রেসিডেন্ট মাদুরো। সূত্র: এএফপি, আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম