কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ১০:১০আপডেট : ০৮ জুন ২০২১, ১০:১০

কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে।

২০১৭ সালে কুইবেক শহরের মসজিদে ছয় জনকে হত্যার পর দেশটির মুসলিমদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। রবিবারের ঘটনায় নিহত চার জনের মধ্যে তিন জনই নারী। তাদের বয়স যথাক্রমে ৭৪, ৪৪ ও ১৫ বছর। নিহত অপর ব্যক্তির বয়স ৪৬ বছর বয়সী। পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাদের কারও নাম প্রকাশ করা হয়নি।

হামলাকারী হিসেবে ২০ বছরের এক কানাডিয়ান তরুণকে শনাক্ত করা হয়েছে। নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই তরুণ অন্টারিও-র লন্ডন শহরের বাসিন্দা। বর্বরোচিত ওই হামলার পর ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের একটি মার্কেট থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সে কোনও ‘হেট গ্রুপের’ সদস্য কিনা সেটি এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।

পরিকল্পনা অনুযায়ী, সে পরিবারটির সবাইকে খুন করতে চেয়েছিল। তবে সৌভাগ্যক্রমে একমাত্র সদস্য হিসেবে ৯ বছরের একটি শিশু বেঁচে গেছে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত তরুণের বিরুদ্ধে চার জনকে খুন এবং এক জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সামগ্রিক বিষয় নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল ওয়েট। তিনি বলেন, ‘মুসলিম হওয়ার কারণে এসব মানুষের ওপর হামলা করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তবে পুলিশ সম্ভাব্য সন্ত্রাসী হামলার অভিযোগও খতিয়ে দেখছে।’

টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘অন্টারিও-র ঘটনায় আমি মর্মাহত। ঘৃণ্য এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা আপনাদের পাশে রয়েছি। হাসপাতালে থাকা শিশুটিরও পাশে আছি আমরা।’ অন্টারিওতে ঘৃণা ও ইসলাম বিদ্বেষের কোনও স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী