কানাডায় প্রথমবারের মতো আদিবাসী গভর্নর নিয়োগ দিলেন ট্রুডো

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ২৩:৫০আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:৫০

কানাডার ইতিহাসে প্রথমবারের মতো আদাবাসী সম্প্রদায়ের নেতাকে দেশটির গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার নাম ম্যারি সিমন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, আদিবাসী নেতা সিমন কানাডার রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন। তিনি কানাডার উত্তরাঞ্চলের অধিকার বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন। ম্যারি সাবেক কূটনীতিকও ছিলেন।

ছয় মাস আগে কানাডার সাবেক গভর্নর জেনারেল জুলিয়ে পায়েতের পদত্যাগ করেন। এই শূন্য পদে ম্যারি সিমনকে দায়িত্ব দিলেন ট্রুডো। তিনি ডেনমার্কে কানাডার রাষ্ট্রদূত এবং কানাডার জাতীয় আদিবাসী পরিষদ ইনুইত তাপিরিটি কানাতামির প্রেসিডেন্ট ছিলেন।  

এমন সময় এই আদিবাসী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো যখন কানাডায় আদিবাসী স্কুলগুলোতে গণকবরের সন্ধান মিলছে।

১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে পরিচালিত হতো ১৩০টিরও বেশি আবাসিক স্কুল। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করতো। স্কুলে শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল। গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পুরনো আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। পরের মাসে সাসকাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাসিক স্কুলে মেলে ৭৫১টি কোনও চিহ্ন না থাকা কবর।

এসব কবরের সন্ধান পাওয়ার ঘটনাকে ভয়াবহ আবিষ্কার আখ্যা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, এসব ঘটনার মধ্যে দিয়ে জানা যাচ্ছে কানাডার আদিবাসী জনগণের নিপীড়িত হওয়ার ইতিহাস। গণকবরের সন্ধানের খবরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই আদিবাসী নেতাকে কানাডার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। 

/এলকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
নিষেধাজ্ঞা দেওয়া তুর্কি ড্রোনই কিনছে কানাডা
‘বনের সংজ্ঞা’ নিয়ে বিভ্রান্তি, আদালতের রায়ে বাতিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম