এয়ারফিল্ডে বিমানের ধাক্কায় নারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ০৭:২৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৭:২৩

কানাডার কুইবেকে ছোট একটি এয়ারফিল্ডে ঘাস কাটার সময় অবতরণ করা বিমানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সোমবার সেইন্ট-এসপ্রিট এয়ারফিল্ডে রানওয়ের পাশে ট্রাক্টর দিয়ে ঘাস কাটছিলেন। এসময় রানওয়েতে অবতরণ করা বিমানটি তাকে ধাক্কা দেয়। এতে আহত হলে হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

কুইবেক মিউনিসিপাল পুলিশের মুখপাত্র মার্ক টেসিয়ার জানান, বিমানবন্দরের রক্ষণাবেক্ষণে নিয়োজিত কোম্পানির হয়ে কাজ করতেন ২৭ বছর বয়সী ওই নারী। বিমানটির পাইলট আহত হননি। কিন্তু ঘটনাটিতে তিনি ভেঙে পড়েছেন এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

টেসিয়ার জানান, এয়ারফিল্ডটি বেসরকারি উড়োজাহাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া একটি স্কাইডাইভিং কোম্পানিও এটি কাজে লাগায়। পাইলট নিজেই নিজের বিমান চালাচ্ছিলেন।

কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করছে এবং একটি টিম প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে। টিমের সদস্যরা বিমান ও ট্রাক্টর পরীক্ষা এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি