হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা পৌঁছালো প্রায় ২ হাজারে

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১৮:২৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৮:২৮
image

হাইতির শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৯৪১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবারের এই ভূমিকম্পে আরও প্রায় দশ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ৭.২ মাত্রার ভূমিকম্পের পর আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের পর ক্যারিবীয় দেশটিতে মৌসুমী ঝড় গ্রেস আঘাত হানে। এর প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে বিঘ্নিত হচ্ছে উদ্ধার তৎপরতা।

জাতিসংঘ জানিয়েছে, হাইতির প্রায় পাঁচ লাখ শিশু এখন আশ্রয়, নিরাপদ পানি ও খাবারের অভাবে রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিনিধি ব্রুনো মায়েস বলেন, হাইতির অগণিত পরিবার ভূমিকম্পে সবকিছু হারিয়ে এখন বন্যার কারণে আক্ষরিক অর্থেই পানিতে বসবাস করছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাইতির দক্ষিণ পশ্চিম এলাকা। বেশ কয়েকটি হাসপাতালে রোগী উপচে পড়ছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম