ছাদ ভেঙে বিছানায় উল্কাপিণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন নারী

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৭:২৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭:২৩

ঘরে বিছানায় ঘুমিয়ে ছিলেন কানাডার এক নারী। হঠাৎ করে তার মুখে ধূলা পড়লে জেগে ওঠেন তিনি। দেখতে পান ছাদ ভেঙে বিছানায় পড়েছে একটি পাথর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিলো রুথ হ্যামিল্টনের বিছানায় পড়া পাথরটি কাছের  মহাসড়কের একটি নির্মাণ কেন্দ্র থেকে এসেছে। তবে নির্মাণকর্মীরা জানান, তাদের ওখানে কোনও বিস্ফোরণ হয়নি। এর বদলে আকাশে বিস্ফোরণের মতো কিছু দেখতে পাওয়ার কথা জানান তারা।

কানাডার সংবাদমাধ্যম ভ্যানকুভার সান জানিয়েছে, বিছানায় পড়া পাথরটি ছিলো উল্কাপিণ্ড। রুথ হ্যামিল্টন বলেন, ‘জীবনে এতো ভয় কোনও দিন পাইনি। বুঝতে পারছিলাম না কী করবো, তাই ৯১১ এ ফোন করি। অপারেটরের সঙ্গে যখন কথা বলি, তখন বুঝতে পারলাম পাথরটি দুই বালিশের মাঝে পড়েছে।’

ভ্যানকুভার সান জানিয়েছে, ঘটনাটির সময় কানাডার পশ্চিমাঞ্চলের আকাশে উল্কাপাত ঘটে। বিছানায় পড়া পাথরটি নিজের কাছেই রেখে দিতে চান হ্যামিল্টন।

প্রায় একই ধরণের ঘটনা সম্প্রতি ঘটেছে ইন্দোনেশিয়ায়। স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস জানায়, কফিন প্রস্তুতকারক জোসুয়া হুয়াতাগালং গত আগস্টে ঘরের বাইরে কাজ করছিলেন। ওই সময় প্রায় ২.১ কেজি ওজনের একটি মূল্যবান উল্কাপিণ্ড তার বাড়িতে পড়ে। সেই পিণ্ডটিও বাড়ির ছাদ ভেঙে ওই ব্যক্তির শোয়ার ঘরে পড়ে।

জোসুয়া হুয়াতাগালং সংবাদমাধ্যমটিকে বলেন, শব্দটা এতো জোরালো ছিলো যে বাড়ির অন্য অংশ কেঁপে ওঠে। পরে খুঁজে দেখি, টিনের চাল ভেঙে গেছে। চাল ভেঙে ঘরে ঢুকে মেঝেতে কয়েক ইঞ্চি ডেবে যায় পাথর খণ্ডটি।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের