শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক করলো কোস্টারিকা

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:২৫

দুনিয়ার প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে কোস্টারিকা। ২০২২ সালের মার্চ থেকে ৫ থেকে ১১ বছরের সব শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে চায় মধ্য আমেরিকার এই দেশটি। এজন্য এরইমধ্যে ফাইজারের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে তারা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

শিশুদের জন্য বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত করোনা টিকা। এ সপ্তাহেই পাঁচ থেকে ১১ বছর বয়সীদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ)-এর অনুমোদন পায় ভ্যাকসিনটি।

এফডিএ-এর কর্মকর্তারা বলছেন, ফাইজারের এই টিকা শিশুদের জন্য ৯১ ভাগ কার্যকর। এতে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও দাবি গবেষকদের।

বিবিসি জানিয়েছে, ফাইজারের কাছ থেকে ৩৫ লাখ ডোজ টিকা সংগ্রহ করবে কোস্টারিকা। এর মধ্যে ১৫ লাখ নেওয়া হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের