মিয়ানমারের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নিজ দেশে মার্কিন সাংবাদিক

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ০৫:১৮আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৫:১৮

মিয়ানমারের সামরিক কারাগার থেকে ছাড়া পেয়ে নিউ ইয়র্কে পৌঁছেছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার। স্থানীয় সময় মঙ্গলবার জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিক ফেন্সটার বলেন, ‘বন্দিদশা থেকে মুক্তি পাওয়ায় এখন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবো। এরপর মিয়ানমারের অন্যসব বন্দিদের দিকে মনোনিবেশ করবো। এর মানে শুধু সাংবাদিক নয়, দেশটির জান্তার কারাগারে বন্দী চিকিৎসক, শিক্ষক, দেশটির নাগরিকসহ যারা আছেন’। 

কারাগার থেকে ছাড়া পাওয়ার পর ড্যানি

এর আগে, শুক্রবার  মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু এর তিনদিনের মাথায় কোনও কারণ না দেখিয়ে তাকে মুক্তি দেয় ক্ষমতাসীন সামরিক সরকার।

৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দরে তাকে আটক করে জান্তা সরকার। তার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের