হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ৫৯

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২১:২৯

হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৯ জন নিহত হয়েছে। স্থানীয় সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার কর্মকর্তাদের বরাতে সিএনএন এখবর জানিয়েছে।

শহরটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯। পুরো পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে তিনি রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলমনর বলেন, এখন পর্যন্ত ৫৯ জন নিহত। শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। আহতদের জন্য রক্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানান, জনগণের প্রতি রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মঙ্গলবার সকালে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের