যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৫১

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মধ্যেই শনিবার দেশটিতে এ সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৭৩-এ পৌঁছেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফোর্বস।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর হার এরইমধ্যে গত শীতের করোনা ঢেউয়ের সময়কার রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। অথচ গত বছরের ওই সময়ে প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন বিতরণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু গত এক বছরে সেই পরিস্থিতির ঢের উন্নয়ন হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ২২ হাজার ৩৯৪ জন কোভিড রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছেন।

২০২১ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিল রেকর্ড এক লাখ ৪২ হাজার। অর্থাৎ বর্তমানে হাসপাতালে থাকা কোভিড রোগীর সংখ্যা ওই রেকর্ডের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম