যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে নবজাতকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১৮:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৮:০৪

যুক্তরাষ্ট্র সীমান্তের তুষারে ঢাকা একটি মাঠে এক নবজাতকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। বুধবার এসব মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলছেন, প্রচণ্ড শীতের কারণে এদের মৃত্যু হয়ে থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) অ্যাসিস্ট্যান্ট কমিশনার জ্যান ম্যাকল্যাচি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন পুরুষ, একজন নারী, এক কিশোর ও এক নবাজতক শিশু রয়েছে। বুধবার মানিটোবা এলাকার এমারসনের কাছে মরদেহগুলো পাওয়া যায়।

মার্কিন কর্মকর্তারা জানান, মৃতরা কোনও একটি ভারতীয় পরিবারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা হয়ত যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।

বুধবার স্থানীয় সময় সাড়ে ৯টার দিকের কানাডার পুলিশকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল টিম সতর্ক বার্তায়। তারা জানায়, ওই এলাকা দিয়ে সীমান্ত পারাপারের সময় একদল মানুষকে গ্রেফতার করা হয়েছে। এলাকাটি অবৈধ অনুপ্রবেশের জন্য পরিচিত।

এক মার্কিন কর্মকর্তা কানাডার টিমকে জানান, নবজাতকের সরঞ্জাম থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার সঙ্গে কোনও শিশুকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তল্লাশী চালায় কানাডার পুলিশ। স্থানীয় সময় দেড়টার দিকে মার্কিন সীমান্ত থেকে ১২ মিটার দূরে নবজাতকসহ চারজনের মরদেহ পাওয়া যায়।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম