হুমকির খবর প্রকাশের পর মেক্সিকোয় সংবাদকর্মী খুন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৭

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সহিংস প্রদেশ মিকোয়াকান এ এক সংবাদকর্মীকে গুলি চালিয়ে খুন করা হয়েছে। সংবাদকর্মীদের ওপর প্রাণঘাতী আক্রমণের প্রতিবাদে লাতিন আমেরিকান দেশটিতে যখন বিক্ষোভ চলছে তখন সোমবার সর্বশেষ এই খুনের ঘটনা ঘটে।

জানুয়ারি মাসে তিন সাংবাদিক হত্যার হয়েছেন। এরপর সবশেষ সোমবার খুন হন রবার্টো তোলেদো। এর আগে গত ২৩ জানুয়ারি তিজুয়ানায় লর্ডেস মালদোনাডো খুন হলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু করে সাংবাদিকেরা।

রবার্টো তোলেদো গত তিন বছর ধরে নিউজ ওয়েবসাইট মনিটর মিকোয়াকান এ কাজ করতেন। সংবাদমাধ্যমটির পরিচালক আরমান্ডো লিনারেস এক ফেসবুক লাইভে বলেন, একাধিক বন্দুকধারী গুলি চালিয়ে তাকে হত্যা করে।

আরমান্ডো লিনারেস জানান, স্থানীয় সরকারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলো সংবাদমাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষকেও হুমকির বিষয়টি অবহিত করা হয়। তিনি বলেন, ‘আজ সেসব হুমকি বাস্তব হয়েছে।’

প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রামিরেজ এক টুইট বার্তায় রবার্টো তোলেদোকে সাংবাদিক অভিহিত করে হত্যাকাণ্ডের নিন্দা জানান। পরে আরেক টুইট বার্তায় তিনি বলেন তোলেদো সাংবাদিক নন, তিনি একটি আইন প্রতিষ্ঠানে কাজ করতেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) মেক্সিকো প্রতিনিধি জ্যান আলবার্ট হুসটেন বলেন, মনিটর মিকোয়াকান এর ডেপুটি ডিরেক্টরকে সহায়তার পর তোলেদোকে গুলি করে হত্যা করা হয়। হুসটেন বলেন, তোলেদোকে সংবাদকর্মী বিবেচনা করছে সিপিজে। কারণ তিনি নিয়মিতভাবে একটি ভিডিও কলামের জন্য কাজ করতেন।

মানবাধিকার গ্রুপ আর্টিকেল নাইনটিন জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে মেক্সিকোতে খুন হয়েছে ১৪৫ সাংবাদিক। এনিয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হিসেবে উঠে এসেছে মেক্সিকো।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি